থানার উদ্যোগে আয়োজিত হলো প্রীতি ফুটবল ম্যাচ

রিমা ঘোষ, আমতা, হাওড়া-: 

        ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে হাওড়া (গ্রামীণ) জেলার বিভিন্ন থানার উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। ব্যতিক্রম ছিলনা আমতা থানা। আমতা থানার পরিচালনায় আমতা স্পোটিং মাঠে রসপুর বীণাপাণী সংঘ ও আমতা থানার মধ্যে একটি   প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ে খেলার ফলাফল অমীমাংসিত থাকে। উভয়পক্ষ দু’টি করে গোল করে। ট্রাইব্রেকারে আমতা থানা জয়লাভ করে এবং কাপ জিতে নেয়। ম্যাচটি ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল প্রবল। মাঠে দর্শকদের ভিড় হয় যথেষ্ট। 

         খেলার শেষে যুব সমাজকে ফুটবলে উৎসাহিত করার জন্য থানারপক্ষ থেকে মোট ১৫ টা ক্লাব ও ফুটবল কোচিং সেন্টার কর্তৃপক্ষের হাতে  ফুটবল ও অন্যান্য  খেলার সরঞ্জাম তুলে দেওয়া  হয়।

          খেলোয়াদের উৎসাহ দেওয়ার জন্য অন্যান্যদের সঙ্গে  উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডা. নির্মল মাজি, আই সি অমিত কুমার ঘোষ, ওসি মফিজুর আলম সহ আমতা থানার সমস্ত পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *