সুলেখা চক্রবর্তী , হাওড়া:- বিবাহের মরসুমে বাঙালী বিবাহের রীতিতে টোপর মাস্ট। হাওড়ার বিভিন্ন প্রান্তে তৈরি হয় টোপর এবং শোলার কাজ। মালাকাররা নিপুন দক্ষতায় জলজ উদ্ভিদ শোলাকে বিভিন্ন আকারে কেটে তৈরি করেন টোপর। কিন্তু এবার সেই টোপর শিল্পে থাপা বসিয়েছে বিষাক্ত থার্মোকল। আর এর ফলে কাজ হারাচ্ছেন মালাকাররা। শুধুমাত্র ধবধবে সাদা রংকে ব্যবহারের জন্য শোলার জায়গায় ঠাঁই পাচ্ছে বিষাক্ত থার্মোকল। মালাকারদের কাছ থেকে জানা গিয়েছে, এখন জলা জমি দূষণের ফলে উন্নতমানের শোলা পাওয়া যায় না। ফলে ধবধবে সাদা ছোলার কাজের বড়ই অভাব। আর এই জায়গাতে ঠাঁই করে নিচ্ছে বিষাক্ত থার্মোকল। বিয়ের মরসুমে কপালে তাই চিন্তার ভাঁজ টোপর শিল্পীদের কপালে।
Posted inজেলার আপডেট