সঙ্গীতা মুখার্জী মণ্ডল (দুর্গাপুর, পশ্চিম বর্ধমান)

সময় কে কঠিন হতে দেখেছি,পাল্টে যেতে দেখেছি,
কথারা ভেঙেছে প্রতিশ্রুতি ,নিয়ম এক থেকে গেছে,,,
মানুষ পাল্টায় না শুধু গুরুত্ব কমিয়ে দেয়;
তাই অমন মনে হয়!
অথচ
আমি এক হয়ে আছি, কোনো পরিবর্তন নেই
কবে যে সময় আমাকে বদলে দেবে জানা নেই
এখন অপেক্ষা করি , অপেক্ষায় দূরত্ব বেড়ে বেড়ে
তার শুধু উপস্থিতি কাম্য,,,।
অথচ
আবদারে অভিমানে খোঁজা মানুষটা নিখোঁজ হয়!
তার সমস্ত কিছু পাল্টে যায়, পাল্টে যায় ঘনত্ব
তখন আর জলের মতো চুমকে নেওয়া যায় না
বিধে থাকে গলায়, স্মৃতির নামতায়,,,,,,।
ভরসার জায়গা থেকে দূরে এক অচল জীবনের স্বাক্ষী বহন করে জীবন
জীবিত কিংবা মৃত, অস্তিত্ব হীন এক সম্পর্ক
ঠান্ডা হতে থাকে লড়াই,
কারণ জুলুম কখনও ভালোবাসার অংশ হতে পারে না।
শুধু “থেকে যেও” বলা মানে কোথাও না কোথাও তার চলে যাওয়ার ইঙ্গিত
তবুও আমরা আঁকড়ে ধরি , জোর করি – নিরুপায়!