দমকল কেন্দ্রের দাবি করে গণস্বাক্ষর কর্মসূচি সিপীআইএম এর

কৌশিক মুখার্জী: কুলটি:- গতকাল আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর জুতোর গোদামে আগুন লাগার ফলে দমকল আসতে দেরি হয়!বুধবার বিকালে সিপীআইএম কুলটি ১নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আজকে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি করা হলো এদিন কুলটি এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক দেবানন্দ প্রসাদ বলেন আমাদের দীর্ঘদিনের দাবী আছে একটা দমকল কেন্দ্রর জন্য। এবং গতকাল একটি জুতোর দোকানের গুদামে আগুন লাগে এবং দমকল আসতে দেরি হয় তারপরে দোকানের যথেষ্ট ক্ষয়ক্ষতি সাথে সাধারণ এলাকার ব্যবসায়ীদের মতো আতঙ্ক সৃষ্টি হয়। দমকল কেন্দ্রের দাবি কে সামনে রেখে আমরা গণস্বাক্ষর কর্মসূচি নিয়েছি। আমরা দাবি করছি নিয়ামত পুর অঞ্চলে একটি দমকল কেন্দ্র গড়ে তোলার। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *