মৌসুমী মুখার্জী (খড়গপুর, পশ্চিম মেদিনীপুর)

জীবন এখন ছন্নছাড়া মেঘ
কোথাও জমাটি কোথাও খাপছাড়া,
ঘোলাটে কুয়াশা।
কোলাহল খুব বেশি ভালো লাগে না আর
দূষণ মুক্তি চাইতে গিয়ে আরো ব্যাপক বৃদ্ধি
সহানুভূতির অন্তরালে কাঁটার আঘাত।
কী ভীষণ বিষন্নতা গ্রাস করেছে পৃথিবী…..,
ক্ষয়ে যাচ্ছে নদীর নাব্যতা
পলি জমে উঠেছে জেলা উপজেলায়,
নষ্ট হয়ে যাবে অর্জিত স্বাধীনতা
জাত জাত করেই শেষ হয়ে যাবে সমগ্র জাতি,
নদীর পাড়ে তর্ক বিতর্কের কারখানার পরিত্যক্ত
দূষণে দূষণে বিপর্যস্ত জনজীবন
নিষ্কাশনের রাস্তা অবরোধ… বীতশ্রদ্ধ নির্বাচন,
এক আসে এক যায়
কথা দেয় রাখে না।
প্রতিদিন নতুন নতুন ইতিহাস রচনা…
আজ যা শুনছি কাল তাই ইতিহাস।
পাহাড় ধ্বসে পড়ছে পড়ুক,,
সব কিছুর মানে খুঁজতে নেই
ভালোবাসায় থাকো….
যে কখনোই ‘ অসম্ভব ‘… মানে বোঝে না,
জীবনে দেওয়া নেওয়ার হাতছানি।
বৈধ অবৈধ বুঝতে চেও না,
কিচ্ছু হবে না হয় নি কোনোদিন
বোঝাপড়ার সম্পর্ক গড়ে লাভ নেই
কেউ বুঝবে না তোমাকে,
ইচ্ছে করেই চাইবে না, শুধু অকৃত্রিম ভালোবাসা ছাড়া।
অপার্থিব সুখ মননে অনুভবে।
কী নেই কী হবে ভেবে কালাতিপাত বিফলে,
নদীর তীরে পরে থাকা অবাঞ্ছিত নুড়ি
পদদলিত হয়ে অপেক্ষা করে একটা স্রোতের…
হারিয়ে যাবে নদীবুকে।
কিন্তু সবাই কী সফল হয়!!!!!
পড়ে থাকে অবহেলিত হয়ে
নিজেকে জাহির করার চেষ্টায়,সকলে ঈশ্বরী হতে চায়,,,
কতখানি এলেম তোমার আছে যে ঈশ্বরী হবে!!!!
জীবন এখন ছন্নছাড়া মেঘ
কোথাও জমাটি কোথাও খাপছাড়া,
ঘোলাটে কুয়াশা।
কোলাহল খুব বেশি ভালো লাগে না আর
দূষণ মুক্তি চাইতে গিয়ে আরো ব্যাপক বৃদ্ধি
সহানুভূতির অন্তরালে কাঁটার আঘাত।
কী ভীষণ বিষন্নতা গ্রাস করেছে পৃথিবী…..,
ক্ষয়ে যাচ্ছে নদীর নাব্যতা
পলি জমে উঠেছে জেলা উপজেলায়,
নষ্ট হয়ে যাবে অর্জিত স্বাধীনতা
জাত জাত করেই শেষ হয়ে যাবে সমগ্র জাতি,
নদীর পাড়ে তর্ক বিতর্কের কারখানার পরিত্যক্ত
দূষণে দূষণে বিপর্যস্ত জনজীবন
নিষ্কাশনের রাস্তা অবরোধ… বীতশ্রদ্ধ নির্বাচন,
এক আসে এক যায়
কথা দেয় রাখে না।
প্রতিদিন নতুন নতুন ইতিহাস রচনা…
আজ যা শুনছি কাল তাই ইতিহাস।
পাহাড় ধ্বসে পড়ছে পড়ুক,,
সব কিছুর মানে খুঁজতে নেই
ভালোবাসায় থাকো….
যে কখনোই ‘ অসম্ভব ‘… মানে বোঝে না,
জীবনে দেওয়া নেওয়ার হাতছানি।
বৈধ অবৈধ বুঝতে চেও না,
কিচ্ছু হবে না হয় নি কোনোদিন,
শুধু চাপানউতর, দম বন্ধ হয়ে আসে,
বোঝাপড়ার সম্পর্ক গড়ে লাভ নেই
কেউ বুঝবে না তোমাকে
ইচ্ছে করেই চাইবে না, শুধু অকৃত্রিম ভালোবাসা ছাড়া।
অপার্থিব সুখ মননে অনুভবে।
কী নেই কী হবে ভেবে কালাতিপাত বিফলে,
নদীর তীরে পরে থাকা অবাঞ্ছিত নুড়ি
পদদলিত হয়ে অপেক্ষা করে একটা স্রোতের…
হারিয়ে যাবে নদীবুকে।
কিন্তু সবাই কী সফল হয়!!!!!
পড়ে থাকে অবহেলিত হয়ে
নিজেকে জাহির করার চেষ্টায়,সকলে ঈশ্বরী হতে চায়,,,
কতখানি এলেম তোমার আছে যে ঈশ্বরী হবে!!!!