তৃণা মুখার্জী (গণপুর)

হৃদয়ের এক আন্তরিক স্বরের যোগসূত্রে বাঁধা তুমি।
আবেগে ,আনন্দে,কোলাহলে এক-পা,এক-পা করে কি পরম তৃপ্তি প্রদান করো।
প্রথম ডাকা আত্মিক স্বরধ্বনি …..ভুলতে বসেছে আধুনিক কায়দারা।
মশাল জ্বালিয়ে অন্ধকার দূর করতে চাওয়া সন্তানেরা, হারিয়ে যায় অজ্ঞতার ভেলায়।
দরদীয়া ভাষার দরদ বোঝে কয়জনে?
আগাম আধুনিক ভাষার দরে বেমানান বাংলা ভাষা।
কবে, কোন কালে লড়াই এর স্বর ভুলে ভুলে পর্বত শিখার ভিত গড়েছ।
রবির কিরণে,জীবনের আনন্দে ,শক্তির অবনীকে খুঁজে পাচ্ছো না আর।
হারিয়ে ফেলেছ রক্তকন্ঠের দরদী মাতৃভাষাকে।
হে বাংলা ফিরে এসো আপন মহিমায়।।