দলনেতার জন্মদিন পালন করল আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস

শৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান-: ৭ ই নভেম্বর ছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জ্জীর ৩৮ তম জন্মদিন। আউসগ্রাম - ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহাধুমধাম সহকারে তার জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষ্যে গুসকরায় অবস্থিত বিধায়ক ও ব্লক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। কয়েকশ দলীয় কর্মী ধামসা মাদল বাজিয়ে দলনেতার নামে জয়ধ্বনি দিতে দিতে গুসকরা রটন্তী তলায় এসে উপস্থিত হয়। রটন্তী কালীর পূজো দিয়ে দলনেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে শোভাযাত্রা পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। সেখানে জন্মদিনের কেক কাটা হয় ও উপস্থিত দলীয় কর্মীদের মুখে কেক তুলে দেওয়া হয়। একইসঙ্গে সবাইকে মিষ্টিমুখও করানো হয়। জন্মদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ সরকার, সাতটি পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতি, অসংখ্য দলীয় কর্মী এবং স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার। বিধায়ক বলেন, দুর্ঘটনার কবলে পড়ে আমাদের দলনেতা দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন। সম্প্রতি আবার তার চোখ অপারেশন হয়েছে। জন্মদিনে আমরা তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রটন্তী মায়ের কাছে প্রার্থনা করি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *