দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা:- চতুর্থ দফা নির্বাচনের একেবারে শেষলগ্নে কার্যত জনপ্লাবনে ভেসে গেল গুসকরা শহর। বোলপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অসিত মালের সমর্থনে ১০ ই মে বিকেলে গুসকরা শহর তৃণমূলের ডাকে এক পদযাত্রার আয়োজন করা হয়। গুসকরা শহরের প্রাণকেন্দ্র বারোয়ারি তলা থেকে এই পদযাত্রা শুরু হয়। তারপর বাসস্ট্যান্ড, স্কুলমোড়, নিউটাউন, হাটতলা হয়ে এই পদযাত্রা পুনরায় বারোয়ারি তলায় এসে শেষ হয়। শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবব্রত শ্যাম, যুব সভাপতি কার্তিক পাঁজা, প্রতিটি ওয়ার্ড কাউন্সিলার, বুথ সভাপতি ও সচিব, জেলা তৃণমূল নেত্রী মল্লিকা চোংদার, ভাইস চেয়ারম্যান বেলি বেগম, চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ প্রায় দুই সহস্রাধিক দলীয় কর্মী এই পদযাত্রায় অংশগ্রহণ করে। মিছিলে মহিলাদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। পদযাত্রাকে কেন্দ্র করে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। পদযাত্রার শেষে দেবব্রত শ্যাম ও কুশল মুখার্জ্জী বিপুল ভোটে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য উপস্থিত কর্মীদের কাছে আহ্বান জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *