দলীয় সভা সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষের দুই সন্তান, গুরুতর আহত  কর্মাধ্যক্ষ সহ তার স্বামী

BREAKING BREAKING

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:-

দলীয় সভা শেষে বাড়ি ফেরার পথ দূর্ঘটনায় গুরুতর জখম সিমলাপাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রিয়া লোহার, ঘটনাস্থলে মৃত ঐ খাদ্য কর্মাধ্যক্ষের দুই সন্তান। ঘটনাটি ঘটেছে সিমলাপাল থানার কয়মা এলাকায়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায় তৃণমূল নেত্রী তথা সিমলাপাল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রিয়া লোহার এদিন দুই সন্তানকে নিয়ে বাসে চড়ে দলের অন্যান্য কর্মীদের সাথে এক সভায় যোগ দিতে বাঁকুড়ায় গিয়েছিলেন। পরে সিমলাপাল থেকে রাত্রি প্রায় আটটা নাগাদ তার স্বামী ও দুই শিশু সন্তান সহ একটি বাইকে চেপে গ্রামের বাড়ি জামবেদিয়ায় ফিরছিলেন। সিমলাপাল ভূতশহর রাজ্যসড়ক বেয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাইকটিকে ধাক্কা মারে। সাথে সাথে দুই শিশু সন্তানের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত খাদ্য কর্মাধ্যক্ষ রিয়া লোহার ও তার স্বামীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

অন্যদিকে ঘাতক ট্রাকটিকে আটক করার পাশাপাশি ঐ মৃত দুই শিশুর দেহ শনিবার সকালের পর বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *