দাদাগিরির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, অনশন ভাঙার আবেদন মেয়রের

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোল পৌরনিগমের অন্তর্গত ১০৪ নম্বর ওয়ার্ডের শাকতোড়িয়া অঞ্চলে গত ২৯ শে জানুয়ারি ঐ এলাকার বাসিন্দা বিজেপি কর্মী পবন কুমার সিং ঋণ নিয়ে নিজের বাড়ি তৈরী করছিলেন।বিজেপি কর্মী পবন কুমার সিংয়ের স্ত্রী সুনীতা দেবীর অভিযোগ বাড়ি তৈরীর জন্য তাঁদের কাছে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য্য দাদাগিরি করেন এবং রঙদারি ট্যাক্স হিসাবে দু লক্ষ টাকা দাবি করেন ও তার স্বামীকে অভিজিৎ আচার্য্য নিজের কার্যালয়ে দেখা করতে বলেন এবং সেখানে তার স্বামী গেলে তার স্বামীকে মারধর করে পুলিশে অভিযোগ করে গ্রেফতার করায় বলে অভিযোগ। তারপর তাঁদের বাড়ি ভেঙে দেয় ঐ বিজেপি নেতা অভিজিৎ আচার্য্য। যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা অভিজিৎ আচার্য্য।বর্তমানে পবন কুমার সিং ও তার স্ত্রী চলতি মাসের গত ১৮ তারিখ অনশন মঞ্চ তৈরী করে অনশনে বসেছেন ন্যায় বিচারের দাবিতে।তবে পবন কুমার সিংয়ের অভিযোগ তাঁদেরকে অভিজিৎ আচার্য্যর আশ্রিত দুষ্কৃতিরা হুমকি দিচ্ছে।তবে বিজেপি নেতা পবন কুমার সিং বিজেপির উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন।তবে ঘটনার খবর পেয়ে অনশন মঞ্চে যান আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, তাঁদের সাথে কথা বলেন আশ্বাসদেন এবং গ্লাসে করে জুস তুলে দেন ও জুস পান করে অনশন ভাঙার জন্য আবেদন করেন। তবে ঐ বিজেপি কর্মী ও তার স্ত্রী জুস পান করেন।  তবে বিজেপি কর্মীর দাবি বিষয়টি বিজেপির উচ্চ নেতৃত্ব কি ব্যবস্থা নেই সেটার পর তারা অনশন তুলবেন তারা, কারণ তিনি যেমন বিজেপি কর্মী আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি বিজেপি নেতা।তাই বিষয়টি বিজেপির উচ্চ নেতৃত্ব কি ব্যবস্থা নেই সেই আসায় এই অনশন চালিয়ে যাবেন বিজেপি নেতা পবন কুমার সিং ও তার স্ত্রী সুনীতা দেবী আগামী ২৩ তারিখ পর্যন্ত তিনি এই অনশন চালিয়ে যাবেন। বিজেপির উচ্চ নেতৃত্বের আশ্বাসের দিকে তাকিয়ে রয়েছেন তারা কারণ তিনি বিজেপি কর্মী।তবে এই বিষিয়ে যার নামে অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ আচার্য্য এই অভিযোগ কে অস্বীকার করে বলেন ঐ পবন কুমার সিংয়ের সুদে অতিরিক্ত টাকা ধার হয়ে গেছে তাই টাকা শোধ না করতে হয় তাই এই নাটক করছে।আর তৃর্ণমুল ঘোলা জলে মাছ ধরতে নেমেছে কারণ কুলটি ও ডিসেরগড়ে কোনো অস্তিত্ব নেই তৃণমূল দলটার শেষের মুখে এই সময় তারা নাটক করতে এসেছিলেন।এলাকার মানুষ জানে যে অভিজিৎ আচার্য্য রাজনীতি করে না সমাজসেবা করে সেটা এলাকার মানুষ ভালো করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *