কৌশিক মুখার্জী: আসানসোল:- বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান এই তিন জেলার মানুষের কাছে সমস্যা দামোদর নদের উপর বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন। তাই পাকা সেতুর দাবিতে আজ বিক্ষোভ করেন দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির তরফ থেকে। তাদের দাবি, বর্ষা আসতেই বুক কেঁপে ওঠে। কারণ জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে গিয়ে প্রাণহানির আশঙ্কা। ঠিকমতো নৌকাও চলে না। তাই তারা দুই জেলার প্রশাসনের কাছে পাকা সেতুর দাবি জানাই।
