দিনের আলোয় ছিনতাইয়ের চেষ্টা,আতঙ্কে রূপনারায়ানপুরবাসী

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আবারও সক্রিয় হয়ে উঠছে বাইকবাহিনী ছিনতাই বাজেরা। কিন্তু এবার রাতের অন্ধকারে নয় দিনের আলোয় ছিনতাইয়ের চেষ্টা রূপনারায়ণপুরে।জানা যায় দিনের বেলায় প্রায় দশটা নাগাদ রূপনারায়নপুর রেল ব্রিজের কাছে ছিনতাই বাজদের কবলে পড়েন এক মহিলা।এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে রূপনারায়নপুর অঞ্চল জুড়ে। জানা যায় সালানপুর কালিতলার বাসিন্দা ঝন্টু মন্ডল, তার স্ত্রী ও পুত্রকে নিয়ে স্কুলে আসছিলেন,ঠিক সেই সময় রূপনারায়ণপুর রেল ব্রিজে উপর পিছন দিক থেকে দ্রুত গতিতে হোন্ডা সাইন গাড়ি নিয়ে বাইক বাহিনী এসে তার স্ত্রীর গলার হার টান মারে কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু হয় ছিনতাই বাজেরা রুদ্ধশ্বাসে পালিয়ে যায়।তবে জানা গলার চেনটি সোনার ছিলো না।একেবারে প্রকাশ্যে দিবাকালে আসানসোল চিত্তরঞ্জন প্রধান সড়কের উপর এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন রূপনারায়নপুর বাসিরা। লিখিত অভিযোগ করা হয় রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে।পুলিশ তদন্ত শুরু করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *