দিনের আলোয় ২০ মিনিটের মধ্যে উধাও সোনার গহনা ও নগদ অর্থ !! চাঞ্চল্য জামুড়িয়ার বাগডিহায়

রাকেশ লাহা, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান :-

 মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টা নাগাদ জামুড়িয়া থানার অধীন চিচুড়িয়া অঞ্চলের সিদ্ধপুর গ্রামের নাপিত পাড়ায়  গৃহস্থের বাড়ি থেকে নগদ অর্থ ও বেশ কয়েক ভরি সোনার গহনা চুরি হয়। 

ঘটনাই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। 

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ঘঁড়ির কাটাই তখন দুপুর প্রায় ১টা।  সেই সময় সিদ্ধপুর গ্রামের নাপিত পাড়ার বাসিন্দা লক্ষীকান্ত মন্ডল বাড়িতেই স্নানের ঘরে যান। অন্যদিকে বাড়িতে থাকা লক্ষীকান্ত বাবুর স্ত্রী এবং তার ছোট ছেলের বৌ কোন ব্যক্তিগত কারণে স্থানীয় প্রতিবেশীর বাড়িতে যান। 

একদিকে যখন বাড়ির গৃহকর্তা স্নানের ঘরে, অন্যদিকে তখন ছোট ছেলের বউ এবং গৃহকর্তী উভয়েই প্রতিবেশীর বাড়িতে। আর এই ক্ষণিকের সময়কে টার্গেট করে ফাঁকা বাড়িতে ঢুকে তান্ডব চালায় চোর। বাড়ির ছোট বৌমা টিনা মন্ডলের কথাই, আমরা যখন প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে আসি তখন দেখি বাড়ির ভেতর লন্ডভন্ড অবস্থা। আলমারি খোলা অবস্থাই রয়েছে‌। এছাড়াও বাড়ির উপরতলাতেও সেই একই দৃশ্য দেখা যায়। তখনই আমরা বুঝতে পারি যে আমাদের বাড়িতে হয়তো চুরির ঘটনা ঘটেছে। তারপরই আমরা বাড়ি তল্লাশি করে দেখি বাড়িতে রাখা আমার শাশুড়ি মায়ের সোনার গহনা এবং আমার নিজের এবং আমার ভাসুরের রাখা মোট প্রায় ২০ থেকে ২৫ ভরি সোনার গহনা চুরি হয়ে গেছে। এমনকি নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকাও রাখা ছিল সেই টাকাও উধাও।  তিনি জানান দিনের আলোয় মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে একজন চোর বাড়ির ভেতর ঢুকে এভাবে চুরির ঘটনায় আমরা এমনকি আমাদের বাড়ির এই ঘটনায়  প্রতিবেশীরাও এখন আতঙ্কের মধ্যে রয়েছে । তবে ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কেন্দাফাঁড়ির পুলিশ।  ঘটনাস্থল থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করে পুরো ঘটনার তদন্তে নেমেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *