দিপু দাসের হত্যাকাণ্ডে সরব খনি অঞ্চল !! পাণ্ডবেশ্বরের রাস্তায় জ্বলল আগুন !! বিক্ষোভ বঙ্গীয় হিন্দু জাগরণের

রাকেশ লাহা, পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান :-

সীমান্ত থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে খনি অঞ্চল সব জায়গাতেই এখন একটাই কথা বাংলাদেশে হিন্দু সনাতনী দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের বদলা চাই। 

এবার এই দাবিতেই সরব হলো খনি অঞ্চল পান্ডবেশ্বর। বুধবার বিকেলে পাণ্ডবেশ্বর এর ফুলবাগান মোড় সংলগ্ন এলাকায় বঙ্গীয় হিন্দু জাগরনের সদস্যরা জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। এদিন রাস্তায় আগুন ধরিয়ে অভিনব প্রতিবাদের পাশাপাশি দফাই দফাই হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। 

এই সময় উপস্থিত থাকতে দেখা যায়, অমিত সরকার, তাপস সিং, দেবাশীষ সামন্ত, তন্ময় সিনহার মতো বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যদের।

বিক্ষোভ সমাবেশ প্রসঙ্গে অমিত সরকার জানাই, বাংলাদেশে যেভাবে দিপু চন্দ্র দাস কে নির্মমভাবে অত্যাচার করে রাস্তায় টানতে টানতে নিয়ে গিয়ে গাছে টাঙ্গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় , তার প্রতিবাদে বঙ্গীয় সুরক্ষা মঞ্চ এবং হিন্দু জাগরণের পক্ষ থেকে পাণ্ডবেশ্বরে উপস্থিত থেকে বিক্ষোভ প্রদর্শন করছি। তিনি এদিন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যার সঠিক বিচার চাই, পাশাপাশি বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদের উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *