দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেসকে বালুরঘাট স্টেশনে সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তন্ময় মাহারা: মালদা:- দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেসকে বালুরঘাট স্টেশনে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে মালদা শহরের ২২ ও ২৬ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল আয়োজিত হয়েছিল।এই বিক্ষোভ  মিছিল ঝলঝলিয়া এলাকা থেকে শুরু হয়ে মালদা টাউন স্টেশন পরিক্রমা করে ঝলঝলিয়া এলাকায় ডি.আর.এম অফিসের সামনে বিক্ষোভ অবস্থান করে ওয়ার্ডের নাগরিকরা এবং দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস ট্রেন বালুরঘাটে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে।এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার ,গৌতম দাস সহ ওয়ার্ড কমিটির সদস্যরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *