রিমা ঘোষ, আমতা, হাওড়া :-
সম্প্রতি প্রতিবেশী দেশে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংভাবে খুন করা হয়। এই ঘটনা হিন্দু নাগরিক সমাজে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। ঘটনার প্রতিবাদে এইরাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রতিবাদ সভা আয়োজিত হচ্ছে। সবার একটাই দাবি দীপু দাসের হত্যাকাণ্ডের বদলা চাই।
এই দাবিতেই সরব হলো হাওড়া আমতার বঙ্গীয় হিন্দু বাঁচাও কমিটির সদস্যরা। হাতে মশাল ও ভারতের জাতীয় পতাকা নিয়ে তারা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ‘হিন্দু হিন্দু ভাই ভাই, এক হও’ স্লোগান তোলেন।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন বিজেপির মন্ডল সভাপতি গৌতম দলুই, প্রাক্তন সভাপতি শিবশঙ্কর বেজ, সুপ্রিয়া চক্রবর্তী প্রমুখ। বিক্ষোভ সমাবেশের শেষে তারা আমতার সিনেমা তলা মোড়ে মহম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করে।
পরে বিজেপির মন্ডল সভাপতি বলেন, বাংলাদেশে যেভাবে দীপু দাসকে নির্মমভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে বঙ্গীয় সুরক্ষা মঞ্চ এবং হিন্দু জাগরণের পক্ষ থেকে হাওড়া জেলার আমতাতে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন দীপু দাসের খুনের যাতে ন্যায়বিচার পাওয়া যায় তারজন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য উপযুক্ত সুরক্ষার ব্যবস্থা করতে হবে।