দীর্ঘ তিন মাস ধরে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তির শিকার রেল যাত্রীরা

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- রেলওয়ে মানচিত্র থেকে বঞ্চিত মুর্শিদাবাদের অন্যতম মহকুমা শহর কান্দি, এই শহরের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে সড়ক পথ, শহর কান্দি থেকে ৩০ কিলোমিটার দূরে বহরমপুরের খাগড়াঘাট রেলওয়ে স্টেশন এবং ২৮ কিলোমিটার দূরে সালার রেলওয়ে স্টেশন এই শহরের নিকটমবর্তী রেলওয়ে স্টেশন। কান্দিতে রেল যোগাযোগ না থাকাই রেল দপ্তরের পক্ষ থেকে কান্দি শহরের নেতাজি সুভাষ বাস টার্মিনার্সে রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার করা করা চালু করেছিল। এই রেলওয়ে কাউন্টারে প্রতিদিনই রেল কর্মী আসেন কিন্তু কোন টিকিটই এখান থেকে মেলেনা, কারণ এই রেলওয়ে কাউন্টারে লিঙ্ক নেই। যাত্রীদের রেলওয়ে কাউন্টারে এসে ফিরে যেতে হয় বাড়ি, এই সমস্যা দীর্ঘ তিন মাস ধরে চলছে। রেলওয়ে কাউন্টার কবে খুলবে? কবে এই সমস্যার সমাধান হবে তার প্রশ্ন খুঁজছেন সাধারণ মানুষ। রেল যাত্রীদের মতে শহরে কোন রেলওয়ে স্টেশন না থাকাই তারা এই রিজার্ভেশন কাউন্টার থেকে রেলের টিকিট কাটেন কিন্তু এখন এই কাউন্টারেও টিকিট না মেলায় তাদেরকে ২৮ থেকে ৩০ কিলোমিটার দূরের স্টেশনে গিয়ে টিকিট কাটতে হচ্ছে কিংবা অতিরিক্ত পয়সা খরচ করে দালালদের মারফতের টিকিট কাটতে হচ্ছে। কান্দির রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার আবারো পুনরায় চালুর দাবি করেছেন রেল যাত্রীরা। রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারের কর্মী সুনীল কুমার চৌধুরীর বক্তব্য বিএসএনএলের ব্রডব্যান্ড কানেকশন এই রেলওয়ে কাউন্টারে নেয়া হয়েছিল, কিন্তু বিএসএনএল এর ব্রডব্যান্ড কানেকশন তিন মাস ধরে বন্ধ হয়ে গিয়েছে। বিএসএনএল অফিস কে জানানো সত্ত্বেও ব্রডব্যান্ড কানেকশন ঠিক হয়নি এবং লিংক না থাকার জেরে এখান থেকে বর্তমানে টিকিট রিজার্ভেশন বন্ধ রয়েছে। এখন দেখার বিষয় কান্দির এই রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার আবার কবে চালু হয় এবং এখান থেকে রেলওয়ে রিজার্ভেশনের টিকিট আবার কবে মিলবে সেটাই এখন বড় প্রশ্ন রেল যাত্রীদের কাছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *