দুই শতাধিক বন্যার জলে ঘরবাড়ি ডুবে যাওয়া মানুষদের মধ্যে দুয়ারে ত্রাণ জেলা প্রশাসনের উদ্যোগে

তন্ময় মাহারা: মালদা:-  মহানন্দার জলে প্লাবিত ইংরেজবাজার পৌরসভার ৮, ৯, ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের  বেশ কিছু নদী তীরবর্তী এলাকা। ঘর ছাড়া হাজারো পরিবার। ইংরেজবাজার পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বালুচর বাবলা ঘাট ফ্লাট সেন্টারে প্রায় দুই শতাধিক বন্যার জলে ঘরবাড়ি ডুবে যাওয়া মানুষদের মধ্যে দুয়ারে ত্রাণ জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিপল জামাকাপড় ও খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের ত্রাণ  তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন  সদর মহকুমা শাসক পঙ্কজ তামং, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর কাকলি চৌধুরী, ছবি দাস,গ্রন্থাগারের সচিব প্রসেনজিৎ দাস,সহ অন্যান্যরা। ত্রান পেয়ে খুশি বন্যায় ঘরবাড়ি ছাড়া মানুষরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *