দুই কবির লেখা কবিতার বই উদ্বোধন করলেন কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী।

কৌশিক মুখার্জী: কুলটি:- বাঙালীদের দুর্গাপূজা মানেই নতুন জামার গন্ধের পাশাপাশি নতুন শারদ পত্রিকা। আর এই কথা কে মাথায় রেখে এবার নতুন দুটি কবিতার বই উদ্বোধন হয়ে গেল মহালয়ার দিনে। কুলটিতে দুই কবি সুব্রত সিনহা এবং শুভাশীষ মুখোপাধ্যায় দুটি কবিতার বই প্রকাশ করলেন কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। সুব্রত সিনহার কবিতার বইয়ের নাম “পারতপক্ষে শান্ত হৃদয়” এবং শুভাশিষ মুখোপাধ্যায়ের কবিতার বই ‘বসন্ত শেষে”। এই দুটি বইয়ের উদ্বোধন উপলক্ষে কুলটি অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনের ভিড় জমে ছিল আজ নিয়ামতপুরে। প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে আলোর দিকে এগিয়ে নিয়ে যায় আমার দুই অনুজের এই বই মানুষের মনে শুভ বুদ্ধি নিয়ে আসবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *