কৌশিক মুখার্জী: আসানসোল:- অন্য সময় শান্ত থাকলেও বর্ষার সময় অতিভারী বৃষ্টিপাত হলেই গারুই ও নুনিয়া নদী যে কী ভয়ংকর রূপ ধারণ করে সেটা প্রতিবছর আসানসোলের রেললাইন পাড় সংলগ্ন নীচু এলাকার বাসিন্দারা হাড়েহাড়ে টের পায়। এবারও তার ব্যতিক্রম ঘটলনা। ওই দুই নদীর পার্শ্ববর্তী নীচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। দু’দিন ধরে নিম্নচাপ জনিত একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে রাজ্যর বিভিন্ন প্রান্তের সঙ্গে আসানসোলেও প্রবল বৃষ্টি হয়। আসানসোলের বিস্তীর্ণ এলাকা জলের তলায়।
এর ফলে চারজনের মৃত্যু হয় এই অতিরিক্ত বৃষ্টির জেরে। তাদের মধ্যে আজ দুটি পরিবারকে রাজ্য সরকারের সহয়তায় ২ লক্ষ টাকার অনুদান তুলে দিলেন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, মহকুমা শাসক সহ অনেকে।