দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ভিনরাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ

সংবাদদাতা: দূর্গাপুর:- দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের  ভিনরাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

খবর অনুযায়ী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই ছাত্রী দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

শুক্রবার সন্ধ্যায় ওই পড়ুয়া তাঁরই এক সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে ফুচকা খেতে বেরিয়েছিলেন।

সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদের উত্যক্ত করতে শুরু করে। কটূ কথা বলতে থাকে। সঙ্গে থাকা বন্ধুকেও তাড়া করে। তখনই তাঁদের ভয়ে পালিয়ে যায় ওই যুবক।

সেই সময়ই মেয়েটিকে একা পেয়ে টানতে টানতে  হাসপাতালের পিছনের দিকের একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ছাত্রী।

ওই পড়ুয়ার বাবা, মা বলছেন, আমার মেয়ে এখানে সুরক্ষিত নেই। আমি এখানে আর ওকে পড়াব না। আমি ওকে বাড়ি নিয়ে চলে যাব। নির্যাতিতার অভিবাবকরা থানায় অভিযোগ করেছেন। দুর্গাপুরের নিউটাউশিপ থানার পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *