দুর্গাপুরের সিটি সেন্টারে আতঙ্ক, আইওসি-র গ্যাসের পাইপলাইন ফেটে বিপত্তি

দুর্গাপুরের সিটি সেন্টারে আতঙ্ক, আইওসি-র গ্যাসের পাইপলাইন ফেটে বিপত্তি

​অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন বেঙ্গল অম্বুজা আবাসন এলাকায় মাটির নীচ দিয়ে যাওয়া আইওসি-র আধুনিক পিএনজি পাইপলাইনে আচমকা ফাটল দেখা দেওয়ায় হু হু করে গ্যাস বের হতে থাকে। এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। 

      ​খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। আইওসি-র ইঞ্জিনিয়াররা এসে দ্রুত সংশ্লিষ্ট লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেন। ফলে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় ঘনবসতিপূর্ণ এই আবাসন এলাকা। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গ্যাসের ঘনত্ব কমাতে ক্রমাগত জল স্প্রে করতে শুরু করে। যুদ্ধকালীন তৎপরতায় পাইপলাইন মেরামতির কাজ চলছে। এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িক সমস্যায় পড়েন কয়েকশ গ্রাহক। 

      ​ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও  বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ, পাইপলাইন রক্ষণাবেক্ষণের অভাবেই এই বিপত্তি। 

        প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কোনো নির্মাণ কাজ বা মাটির নীচে কোনো সংস্কারের কাজের সময় পাইপলাইনে আঘাত লেগে এই বিপত্তি ঘটেছে। তবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেননা বিশেষজ্ঞরা।

         ​

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *