দুর্গাপুরের সেপকো টাউনশিপের এক বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ স্থানীয়দের, তদন্তে পুলিশ

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এলাকার সেপকো টাউনশিপের এক ভাড়াবাড়িতে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ স্থানীয়দের। রাত বাড়লে কম বয়সী মহিলাদের আনাগোনার ভিডিও ভাইরাল হওয়া কে কেন্দ্র করে চাঞ্চল্যর সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ভিডিও তে দেখা যায় গভীর রাতে বেশ কিছু কম বয়সী মহিলা ও যুবক চার চাকার গাড়িতে চাপছে। একজন মহিলাকেও দেখা যাচ্ছে। যুবতীরা এবং যুবকরা গাড়িতে করে চলে যাওয়ার পর ওই মহিলা আবার ওই ভাড়া বাড়িতে ফিরে যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় দুর্গাপুর জুড়ে। 

স্থানীয়দের অভিযোগ রাত বাড়লেই কম বয়সী মহিলাদের আনাগোনা বারে ওই বাড়িটিতে। বিষয়টি জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতের এক মহিলা আইনজীবী দুর্গাপুরের মহকুমা শাসক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সের কাছে অভিযোগ করেন। এর মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায় বেশ কিছু মহিলা ও পুরুষ ওই বাড়ি থেকে বেরিয়ে গাড়ি উঠে চলে যাচ্ছেন। (যদিও ওই ভিডিওর সত্যতা যাছাই করেনি ফাইনাল এক্সপোজার।) এরপরই এদিন ওই বাড়িতে হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ এবং প্রায় ঘণ্টাখানেক ধরে চলে তল্লাশি ও তদন্ত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *