দুর্গাপুরে পশ্চিম বর্ধমানে দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি ও এআইসিসি পর্যবেক্ষক

সন্তোষ মন্ডল, দুর্গাপুর:-  পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ও পশ্চিমবঙ্গের এআইসিসি পর্যবেক্ষক বা ইনচার্জ বিধায়ক গোলাম আহমেদ মির রবিবার পশ্চিম বর্ধমান জেলায় আসেন। তারা দুর্গাপুরের সিটিসেন্টারে একটি  প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস তথা আইএনটিইউসির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তারা জেলার কংগ্রেস নেতাদেরকে আগামী ২০২৬ র বিধানসভা নির্বাচনে একলা চলার বার্তা দেন। এর পাশাপাশি জেলার কংগ্রেসের সংগঠন কে পশ্চিম বর্ধমান জেলায় শক্তিশালী করার জন্য শিল্প নগরী দুর্গাপুর ও আসানসোলে আইএনটিইউসিকে যথাযথ গুরুত্ব দিয়ে এবং একসঙ্গে সংঘবদ্ধ ভাবে লড়াই করার বার্তা দেন।

এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তরুণ রায়, পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা, প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রসেনজিৎ পৈইতুন্ডি, হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট কনভেনর রজত দীক্ষিত, দুর্গাপুর পশ্চিম বিধানসভা আইএনটিইউসির সভাপতি রবীন চট্টোপাধ্যায় , এ্যালয় স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি মণিলাল সিনহা ,রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক অনুপম সাঁই সহ ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, সেবাদল, লিগ্যাল সেল, মাইনরিটি সেল, এসসিএসটি, ওবিসি সেলের নেতৃবৃন্দ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *