দুর্গাপুরে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক গোষ্ঠীর বাৎসরিক অনুষ্ঠান

সৌভিক সিকদার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান -: প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই দুর্গাপুরের বুকে বিখ্যাত তবলচি তরুণ সাহা এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভ্রা পাল প্রতিষ্ঠিত 'ময়ূরী' গোষ্ঠী সাহিত্য ও সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটিয়ে চলেছে। তাদের কার্যকলাপ দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার সাংস্কৃতিক প্রেমী মানুষের মধ্যে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। সম্প্রতি দুর্গাপুরের সৃজনী হলে সংশ্লিষ্ট গোষ্ঠীর তৃতীয় বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক শিল্পী এবং একাধিক সংস্কৃতিক গোষ্ঠী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোষ্ঠীর কর্ণধার তরুণ সাহা, শুভ্রা পাল সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাকলি মজুমদার। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন

অর্চনা সিংহরায়, হৃদয় সাঁই, জয়িতা সাঁই, কুহেলি চ্যাটার্জী, লক্ষ্মী চ্যাটার্জী, কাকলি রায় প্রমুখ সঙ্গীত শিল্পীরা। অনুষ্ঠানে সঙ্গীতের পাশাপাশি শ্রুতি নাটক, স্বরচিত কবিতা পাঠ পরিবেশিত হয়। অনুষ্ঠানে যোগদানের সুযোগ পেয়ে অনুসূয়া, অনুশ্রীতা, সায়ন, সপ্তমী প্রমুখরা খুব খুশি। এছাড়াও ঝঙ্কার গ্রুপ, শ্রুতিরঙ্গম, ময়ূরী গ্রুপ, কথা ও কাহিনী, দুর্গাপুর কয়ার প্রভৃতি সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশিত অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা কবি অন্তরা সিংহরায়। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তার সঞ্চালনা অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। তাদের ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উপস্থিত শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তরুণ বাবু বললেন, দুর্গাপুরের বুকে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। কতটা সফল হতে পারছি তার বিচারের দায়িত্ব এলাকাবাসীর উপর ছেড়ে দিলাম। তার সঙ্গে সহমত প্রকাশ করলেন শুভ্রা দেবী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *