দুর্গাপুর থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হেলিকপ্টারে পড়ে যান মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: দূর্গাপুর:- আসানসোল শিল্পাঞ্চলের জোড়া জনসভায় যোগ দেওয়ার উদ্যেশে শনিবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ দুর্গাপুর থেকে আসানসোলের উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা দেওয়ার সময় হেলিকপ্টারে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন ধরে শিল্পাঞ্চলের তাপমাত্রা ৪৩ ডিগ্রীর কাছাকাছি চলছে।সঙ্গে তাপপ্রবাহের সথে লু বইছে, এই পরিস্থিতিতে আসানসোল যাওয়ার পথে এই বিপত্তি ঘটে বলে জানা যায়।এদিন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে কুলটি ও আসানসোলে দুটি নির্বাচনী সভার কর্মসূচী মুখ্যমন্ত্রীর। সেই উদ্দেশ্যেই তিনি সিটি সেন্টারের একটি হোটেল থেকে গাড়ি করে স্থানীয় গান্ধী মোড় ময়দানে হেলি প্যাডে যান। গাড়ি থেকে নেমে সিড়ি দিয়ে হেলিকপ্টারে ওঠার সময় তিনি হোঁচট খেয়ে পড়ে যান। কিছুক্ষন পরে অবশ্য হেলিকপ্টারের সীটে বসে থাকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কিছুক্ষণ পরেই আসানসোলের উদ্দেশ্য রওনা দেয় হেলিকপ্টার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *