দুর্গাপূজায় এবার ৮৫ হাজার টাকার অনুদান,ঘোষণা মুখ্যমন্ত্রীর

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার অনুদান নিয়ে ভার্চুয়াল বৈঠকে।আসানসোল রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পোন্নমবলম,পুলিশ কমিশনার সুধীর কুমার চৌধুরী,ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক,ওসিমুল হক সহ আসানসোল শিল্পাঞ্চলের পুজো কমিটির উদ্যোক্তারা।
এবার দুর্গাপূজায় পুজো কমিটি গুলোকে ৭০হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুজোর প্রায় আড়াই মাস আগে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বৈঠকে এই ঘোষণা করলেন তিনি। রাজ্যের ৪৩ হাজারেরও বেশি পুজো কমিটির কাছে এই অনুদান পৌঁছে যাবে বলে জানিয়ে দেওয়া হয়।মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় বাজেটে বাংলার ভাগ্যে শূন্য হলেও তিনি পুজো কমিটি গুলিকে দুঃখ দিতে চান না।তাই গত বছরের ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে এবারের অনুদান ৮৫ হাজার টাকা করা হলো।এছাড়াও বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে যা আগে ছিলো ৬৬শতাংশ।তার সাথে ফায়ার লাইসেন্স জন্য ফি মুকুব করে দেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *