দুর্ঘটনা থেকে বাঁচাতে এবার রাস্তা ঠিক করতে হাত লাগলো পুলিশ

কৌশিক মুখার্জী: কুলটি:- জিটি রোডে তৈরি হয়েছে গর্ত। আর এই বর্ষাকালের সময় তাতে জল জমে দুর্ঘটনা শিকার হতে না পারেন পথচারীরা। সেই কথা ভেবেই এবার ট্রাফিক পুলিশরা নেমে এলেন রাস্তা সারাই করতে। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা কুলটির বিড়লা মোড়ে জিটি রোডের মেরামতি করলেন। রীতিমতো ইট মাটি দিয়ে জিটি রোডের মেরামতি করলেন ট্রাফিক গার্ডের ট্রাফিক পুলিশরা। তাদের মতে রাস্তা খারাপ থাকলে পথচারীরা দুর্ঘটনা শিকার হতে পারেন। সেই কারণেই সাধ্যমত রাস্তা সারাই করার চেষ্টা করেছেন নিজেরা তারা।এই উদ্যোগ কে সাধুবাদ যানান স্থানীয় থেকে পথচারী সাধারণ মানুষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *