রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:
বারবার এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদ। বিপদে পরে তার কাছে গেলে কাউকে খালি হাতে ফিরে আসতে হয়না।
সমগ্র রাজ্যজুড়ে কার্যত চলছে শৈত্যপ্রবাহ। অথচ আসানসোল পৌরনিগমের বেশ কয়েকটি ওয়ার্ডে এমনকিছু অসহায় মানুষ আছেন যাদের কাছে শীত নিবারণের জন্য উপযুক্ত কম্বল নাই। এবার তাদের পাশে এসে দাঁড়ালেন কৃষ্ণপ্রসাদ। দলের কর্মীদের সঙ্গে নিয়ে একাধিক ওয়ার্ডের শতাধিক মানুষের হাতে তুলে দিলেন কম্বল। প্রবল শীতের সময় এগুলো পেয়ে খুব খুশি ওইসব অসহায় মানুষ। প্রবীণরা দু’হাত তুলে কৃষ্ণপ্রসাদকে আশীর্বাদ করেন।