অর্পিতা ঘোষ, হলদিয়া, পূর্ব মেদিনীপুর -:
রাজ্যজুড়ে কার্যত চলছে শৈত্যপ্রবাহ। অথচ শীতের হাত থেকে বাঁচার জন্য ওদের কাছে নাই কোনো শীতবস্ত্র ও কম্বল। ওগুলো কেনার মত আর্থিক সামর্থ্য ওদের নেই। ওরা আসলে পথভিক্ষুক। এবার এইসব অসহায় মানুষদের তীব্র শীতের কামড় থেকে বাঁচিয়ে ওদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল হলদিয়ার সুপরিচিত দেশবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্ট। ইংরেজি নববর্ষের শুরুতেই ৫০ জন দুস্থ অসহায় পথভিক্ষুকদের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হলো শীতবস্ত্র এবং শুকনো খাদ্য সামগ্রী। প্রসঙ্গত সংস্থাটি সারাবছর ধরে বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেদের লিপ্ত রাখে।

ট্রাস্টের সম্পাদক অরিন্দম দাস ছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি সুকোমল প্রধান, কার্যকরী সভাপতি অনুপ কুমার পাঁজা,
মধুসূদন মাইতি, অরবিন্দ পাল, চিন্ময় দাস, শুভঙ্কর সরকার সহ অন্যান্য সদস্যরা।
আগামীদিনেও এই সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য অরিন্দম বাবু সকলের আশীর্বাদ ও সহযোগিতা প্রার্থনা করেন।