দু নম্বর প্লাটফর্মে ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার গৃহ শিক্ষকের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রূপনারায়নপুর স্টেশনের আপ লাইনের দু নম্বর প্লাটফর্মে এক ব্যক্তির ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করল সীতারামপুর জিআরপি। জিআরপি সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর শর্মা (৫৫) তিনি পেশায় একজন গৃহশিক্ষক ছিলেন। তার বাড়ি রূপনারায়ণপুর হটাত কলোনিতে। বাড়িতে তার দুই পুত্র সন্তান ও স্ত্রী রয়েছে।তার বড় পুত্র কৃষ্ণা প্রসাদ শর্মা জানান বাবাকে নিয়ে পাটনায় চিকিৎসার জন্য যাবার কথা ছিল।দশটা সময় বাড়িতে উমাশঙ্কর বাবু বলেন আমি বাইরে থেকে ঘুরে আসছি।তার ছেলে তাকে বলে বাবা তাড়াতাড়ি আসবে। কারণ তাদের একটু পরেই ট্রেন ধরতে যেতে হবে। তারপর অনেকক্ষণ সময় কেটে গেলেও তিনি বাড়ি ফিরে আসনেনি।বাড়ির সকলেই খোঁজাখুঁজি শুরু করে।তারপরেই জানতে পারেন রূপনারায়নপুর রেল স্টেশনে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে।সেই মতন পরিবারের সদস্যরা স্টেশনে গিয়ে দেখতে পান উমাশঙ্কর বাবুর ছিন্ন ভিন্ন দেহ।এই ঘটনা দেখে পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েন।এরপর সীতারামপুর জিআরপি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *