দেরিয়া হাই স্কুলে অনুষ্ঠিত হল মেগা স্কুল কুইজ প্রতিযোগিতা

বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:– বোধিপিট পাঠাগার এর উদ্যোগে, সেন্টার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এর পরিচালনায় কুইজ স্টর্ম এর পরিবেশনায় দেরিয়া হাই স্কুলে মহাসমারোহে অনুষ্ঠিত হল মেগা স্কুল কুইজ প্রতিযোগিতা। অষ্টম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১) বিভাগ ঘ অষ্টম নবম দশম শ্রেণী প্রথম সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির।
দ্বিতীয় কুল্পী জনপ্রিয় হাই স্কুল।
তৃতীয় কুল্পী জনপ্রিয় হাই স্কুল।
২) বিভাগ ঙ একাদশ ও দ্বাদশ শ্রেণী, প্রথম সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির (উ:মা:,দ্বিতীয় সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির উ:মা: ।তৃতীয় ডা:হা: ভারত সেবাশ্রম সঙ্ঘ প্রনব বিদ্যাপীঠ উ:মা:।এছাড়াও উল্লেখযোগ্য ফল করেছে করঞ্জলী বি কে ইনিস্টিটিউট, দেরিয়া হাই স্কুল ও রামকিশোর রাধানগর হাই স্কুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শ্রী সমরেশ মন্ডল দেরিয়া হাই স্কুল, অশোক বসু অভিভাবক C I D P, দীপান্বিতা ঘোষ সমাজ সেবী। এছাড়াও উপস্তিত ছিলেন শিক্ষক শ্রী সুব্রত প্রামানিক, শিক্ষক শ্রী অর্ঘ্য ঘোষ,শিক্ষক মলয় প্রামানিক, গোপাল চন্দ্র হালদার, নাজমিনা বেগম ,মলয় পাল সহ অন্যান্য অতিথি বৃন্দ। সমস্ত প্রতিযোগিকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানায় উপস্তিত বিশিষ্ট ব্যক্তবর্গ রা।
এবং এই প্রতিযোগিতা তে অংশগ্রহণ করা সকল স্কুল গুলিকে অনেক শ্রদ্ধা ও প্রনাম জানায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন C I D P এর সম্পাদক শুভেন্দু বোস।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *