দেশের বিভিন্ন রেল প্রকল্পে ৮৫ হাজার কোটি টাকার প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তন্ময় মাহারা: মালদা:- ভার্চুয়ালি দেশের বিভিন্ন রেল প্রকল্পে ৮৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহ রেল ডিভিশনেও একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করা হয়েছে। জন ঔষধি কেন্দ্র ছাড়াও মালদহ রেল ডিভিশনের একাধিক স্টেশনে এক স্টেশন এক পন্য দোকানের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও রেলের একাধিক উন্নয়নমূলক কাজের ভার্চুয়ালি এদিন অর্থাৎ মঙ্গলবার সকাল আনুমানিক ৯.১৫ মিনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।‌ মালদা টাউন স্টেশনে এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে, ইংরেজবাজারের বিধায়িকা শ্রীরুপা মিত্র চৌধুরী সহ অন্যান্য রেলের আধিকারিক জনপ্রতিনিধিরা। এদিন মালদহ রেল ডিভিশনের মালদা টাউন স্টেশনে দুটি এক স্টেশন এক পণ্য দোকানের উদ্বোধন করা হয়। এছাড়াও একটি জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি। এছাড়াও মালদহ রেল ডিভিশনের অধীনে একাধিক রেলস্টেশন রেল লাইনের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *