দোল উৎসবে মেতে উঠল আসানসোলবাসী

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল:- রঙের উৎসব দোলে মেতে উঠল আসানসোলবাসী। সোমবার সকালে বিএনআর মোড়ে রবীন্দ্র ভবন সংলগ্ন মাঠে জড়ো হয় আট থেকে আশি একদল আসানসোলবাসী। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে পরস্পরকে আবিরে রাঙিয়ে খুশির আনন্দে মেতে ওঠে তারা। এই আনন্দে বয়স কোনো বাধা হয়ে ওঠেনি। কিশোরী সুস্মিতা, তনয়া, তৃণাদের সঙ্গে আনন্দে মেতে ওঠে ডলি, মিঠু, রিঙ্কিরা।

অন্যদিকে রামসায়ের ময়দানে আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় ১৮তম বসন্ত উৎসব।

ওদিকে দোলের দিন রবি ঠাকুরের গলায় মালা পড়িয়ে আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোলবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন দোল উৎসবে আসানসোলের সমস্ত মানুষ উৎসবে মেতে উঠেছে সকল মানুষদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ চৈতন্য প্রভুর আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথিতে আধ্যাত্মিক ভাবধারাতে রং খেলার প্রচার করেছিলেন এবং সকলের মন রঙিন করে তোলেন। পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর দোল উৎসবকে বাসন্তী উৎসব হিসাবে পরিণত করে দিলেন। এই বসন্ত উৎসবের মধ্য দিয়ে শান্তিনিকেতনে নতুন এক ভাবধারায় অনুপ্রাণিত হলেন। সেই ভাবধারার কথার মধ্যে দিয়ে চিরাচরিত ভাবে আজও সেখানে বসন্ত উৎসব পালন করা হয়। সারা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মধ্যে যেখানে বাঙালিরা আছে এই বসন্ত উৎসব পালন করে থাকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *