দোল উৎসবে মেতে উঠল যাদবপুরের কালচারাল ট্রুপ-এর শিক্ষার্থীরা

দোল উৎসবে মেতে উঠল যাদবপুরের কালচারাল ট্রুপ-এর শিক্ষার্থীরা

সোমা নায়ক, ফাইনাল এক্সপোজার -:

        আবিরে আবিরে রঙিন হয়ে গত কয়েক   বছরের মত এবছরও বসন্তোৎসবের অনুষ্ঠানে  মেতে উঠল যাদবপুরের ‘ঊর্মিলা কালচার‌াল ট্রুপ’-এর শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ওদের জন্যই তিলোত্তমা কলকাতার বুকে পাওয়া গেল শান্তিনিকেতনের দোল উৎসবের একটুকরো ছোঁয়া। 

      কলকাতার গল্ফগ্রীনের সেন্ট্রাল পার্কে একটি পদযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় । ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’ সঙ্গীতের তালে তালে পারস্পরিক আবির খেলায় মেতে ওঠে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আবিরে রাঙিয়ে দেয় পথচলতি মানুষদের। সাংস্কৃতিক অনুষ্ঠানে বসন্ত উৎসবের সঙ্গে মানানসই সঙ্গীতের তালে তালে একাডেমির শিক্ষার্থীদের পরিবেশিত নৃত্য রাঙিয়ে দেয় সবার মন। অনেক উৎসাহি অভিভাবকও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত বহু গুণী মানুষ অনুষ্ঠানের সাক্ষী ছিলেন। সবার মিলিত অংশগ্রহণে দোল উৎসব মিলনের উৎসবে পরিণত হয়। 

       অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অগ্নিদীপ্তা, বৃষ্টি, অদ্রিজা, অর্চিতা, অহনা, আরুষী, তানিয়া, তৃষা, চার্মি, সৃজা, গীতশ্রী, দীপ্তাংশু প্রমুখ একাডেমির শিক্ষার্থীদের পাশাপাশি বিখ্যাত নৃত্যশিল্পী কোহিনূর সেন বরাট, বিনতা চক্রবর্তী।

      উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তপন দাশগুপ্ত ও সাংসদ সায়নী ঘোষ। ছোট্ট বার্তার মাধ্যমে তিনি উপস্থিত দর্শকদের দোলের শুভেচ্ছা জানান। 

            একাডেমির অন্যতম শিক্ষার্থী অগ্নিদীপ্তা নায়ক বললেন, এইদিন আমরা সবাই একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাই। ফলে বসন্তোৎসব হয়ে ওঠে মিলনের উৎসব। খুব আনন্দ হয়। তাইতো আমরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। 

      প্রতিষ্ঠানের কর্ণধার ঊর্মিলা ভৌমিক বললেন, একাডেমির শিক্ষার্থীদের জন্যেই এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকি। সঙ্গে অভিভাবকরাও থাকেন। ফলে অনুষ্ঠানটি অন্য উচ্চতায় পৌঁছে যায়। খুব আনন্দ হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *