দ্বিতীয় দিনেও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জলছাড়া অব‍্যাহত রয়েছে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

দ্বিতীয় দিনেও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জলছাড়া অব‍্যাহত রয়েছে। যদিও এদিন মাইথন জলাধার থেকেই জল ছাড়ার পরিমান একটু বেশি হয়েছে তবে পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমান কম হয়েছে।এদিন পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমান ১৭ হাজার কিউসেক বলে জানা গেছে। অন‍্যদিকে মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরিমান কমে ১৯ হাজার কিউসেক করা হয়েছে।ডিভিসি থেকে বিজ্ঞপ্তি জারির মাধ‍্যমে জানা গেছে দামোদর ও বরাকর নদীর উচ্চ উপত‍্যকা তথা ঝাড়খণ্ড রাজ‍্য ও বাংলা সীমান্তে ধারাবাহিক ভারী বৃষ্টির কারনেই দুই জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি। তবে পরপর কিছুদিন ধরে এত বেশি পরিমান জল ছাড়ার ফলে দামোদরের নিম্ন উপত‍্যকার কোনো কোনো অঞ্চলে প্লাবনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *