দ্রারিদ্রকে জয় করে মাধ্যমিকে সাফল্য

অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :-‌ 

উলুবেড়িয়া ১ নং ব্লকের হাটগাছা ১ নং গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মংরাজপুর গ্ৰামের বিনয় মন্ডল  দ্রারিদ্রকে জয় করে মাধ্যমিকে সাফল্য পেল।বিনয় মন্ডল এর বাবা বিশ্বনাথ মন্ডল প্ল্যাস্টিক মিলের শ্রমিকের কাজ করে ‌মা সুজাতা মন্ডল পরিচারিকার কাজ করে।বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিনয় মন্ডল এবারের মাধ্যমিক পরীক্ষায় 642 পেয়ে তার পরিবার,তার বর্তমান বিদ্যালয় ও তার শৈশবের বিদ্যালয় বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলকে গর্বিত করেছে ।অত্যধিক অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকা সত্যেও বিনয় নিজের জেদ,ইচ্ছাশক্তির উপর ভর করে আজকে এই সাফল্য পাওয়ায় তার শৈশবের বিদ্যালয় বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক – শিক্ষিকারা যারপরনাই আনন্দিত ও আপ্লুত।বিনয়ের শৈশবের স্কুল বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন – বিনয় একজন মেধাবী ছাত্র। প্রাথমিক বিদ্যালয়ের লেখা পড়া শেষ করার পর মাধ্যমিক স্তরে পড়াশোনা করার জন্য আর্থিক সমস্যার মুখোমুখি হয়। লেখা পড়া সে করতে চায়। কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্থ‌।তার এই আর্থিক সমস্যার কথা জানাতে পেরে তার শিক্ষার জন্য আর্থিক সমস্যানিরসনে আমরা বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাবৃন্দ তার পাশে দাঁড়িয়ে সব রকম ভাবে সহযোগিতা করি।বিনয়ের কাছ থেকে জানা যায় আজ যেখানে শিশুদের কাছে মোবাইল আসক্তি যেখানে তাদের মানসিক ভাবে পঙ্গু করে দিচ্ছে,সেই অবস্থায় বিনয় অর্থনৈতিক অসঙ্গতি থাকলেও বিনয় মোবাইলে অনলাইনে স্টাডি করে এই অসাধ্যসাধন করেছে ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *