ধর্ণা ও আমরণ অনশনে ২৭জন সিভিল কন্ট্রাকটার

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত শাকতোড়িয়া ECL এর সদর দফতরের সামনে ২৭জন সিভিল কন্ট্রাকটার দের ধর্ণা ও আমরণ অনশন।এদিন তারা বলেন সিভিল কন্ট্রাক্টররা ছোট ছোট পার্ট টেন্ডার ভরে কন্ট্রাক্ট গ্রহণ করে তাদের জীবিকা নির্বাহ করতেন।কিন্তু কোল  ECL এর পক্ষ থেকে বৃহৎ আকারে টেন্ডার কল করায়।স্থানীয় কম পুঁজির ঠিকাদারেরা আর টেন্ডার ভরার সুযোগ পাচ্ছেনা বলে অভিযোগ করেন।গতকাল থেকে তারা এই ধর্ণা আমরণ অনশন শুরু করেছেন।অনশন কারীরা বলেন প্রায় ২৫-৩০বছর থেকে সিভিল কন্টাক্টরে কাজ করেছি।এবং এখন বৃহৎ অংকের টেন্ডার কল করায় তারা অংশ নিতে পারছেন না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *