ধ্রুবডাঙ্গাল এলাকায় গুলিবিদ্ধ এক যুবক

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ধ্রুবডাঙ্গাল এলাকায় গুলিবিদ্ধ এক যুবক।আহত যুবকের নাম আদিত্য মন্ডল।তাকে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতাল নিয়ে আসা হয়।অবস্থার অবনতি ঘটলে যুবক বর্ধমান মেডিক্যাল কলেজ স্থানান্তরিত করা হয়।গুলিবৃদ্ধ যুবকের বন্ধু জানান বৃহস্পতিবার রাত্রে ধ্রুবডাঙ্গা সেবা সমিতির সামনে কয়েক জন বন্ধু মিলে দাঁড়িয়ে ছিলো সেখানে বেটলি নামক যুবকের হাতে এক বন্দুক ছিলো সেই বন্দুক টানাটানি করে দেখছিলো আনমোল নামে আরেক যুবক।সেই সময় বন্দুক থেকে কোনো ভাবে গুলি বেরিয়ে যায় এবং সেই গুলি লাগে আদিত্য মন্ডলের।যদিও ঘটনার ক্ষতিয়ে দেখছে হিরাপুর থানার পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *