নিজস্ব প্রতিনিধি , হাওড়া:- “আমাদের পাড়া আমাদের সমাধান”-শীর্ষক কর্মসূচিতে দাবী জানিয়ে অবশেষে মিললো এল ই ডি লাইট। হাওড়ার শ্যামপুর দুই ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েতের বাছরি প্রাইমারি স্কুল চত্বরে এই লাইটের উদ্বোধন করেন শ্যামপুর দুই ব্লকের বি ডি ও শেখ আশিক ইকবাল। এদিন বাছরি গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরী বিভাগের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা।পুরো কর্মসূচি নিজের হাতে অপারেট করেন বাছরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যাম সুন্দর মেটিয়া। এদিন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কয়েকশো মানুষের চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রসূতি মা ও শিশুদের হাতে পুষ্টিকর খাওয়া তুলে দেওয়া হয়।
Posted inজেলার আপডেট