নববর্ষের দিন ভক্তদের ঢল কল্যাণেশ্বরী মন্দিরে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আজ বাংলা নতুন বছরের প্রথম দিন। নতুন বছরের প্রথম দিনে ভক্তদের ঢল শিল্পাঞ্চলের নানান মন্দির, মা ঘাগরবুড়ি মন্দির থেকে শুরু করে আসানসোলের জাগ্রত কল্যাণেশ্বরী মন্দিরে। ভোর থেকে মন্দিরের বাইরে পুজো দেওয়ার লাইন পড়ে ছিল ভক্তদের। কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছিল নববর্ষের দিন। শুধু আশপাশের এলাকা থেকেই নয়, কলকাতা, বর্ধমান শহর, দুর্গাপুর, অণ্ডাল,পুরুলিয়ার  বিভিন্ন জায়গা থেকেও এখানে ভিড় করেন ভক্তের দল। সারাটা বছর যেনো ভালো কাটে সেই কামনায় পুজো দিতে বাংলা নতুন বছরের প্রথম দিনে ভক্তদের মধ্যে উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো।ভক্তদের বিশ্বাস তাঁদের কথা শোনেন দেবী, তাঁদের মনস্কামনা পূর্ণ করেন।বছরের আর পাঁচটা দিনের চেয়ে নববর্ষের দিন ভিড় বেশি থাকে কল্যাণেশ্বরী মন্দির এলাকায়।বেলা সাথে সাথে ভক্তদের ভিড় দেখা যায় মন্দির চত্বরে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটির পক্ষে থেকে রাখা হয়েছে করা নিরাপত্তা।সব মিলয়ে নতুন বছরের প্রথম দিন জম জমাট কল্যাণেশ্বরী মন্দির।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *