কৌশিক মুখার্জী: কুলটি:- বাংলা নতুন বছরের প্রথম দিনে আসানসোলের প্রাচীন মা কল্যানেশ্বরী মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। পুজোর ডালি নিয়ে ভক্তরা লম্বা লাইন দিয়ে একে একে পুজো দিচ্ছে মন্দিরে।ঠাকুর স্থানকেও সুন্দরভাবে সাজানো হয়েছে।সারা বছর যেন সকল ভক্তদের পরিবার যেনো মঙ্গল হয় তার প্রার্থনা করছে ভক্তরা। সবার মঙ্গল কামনা করে বাংলা নতুন বর্ষ উপলক্ষে নববর্ষের প্রথম দিনেই স্বপরিবার সহ বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে কল্যানেশ্বরী মন্দির পূজা দিলেন আসানসোল লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া।সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, কুলটি বিধায়ক অজয় পোদ্দার সহ আরো অনেকে।

এদিন বিজেপি প্রাথী বলেন সপরিবারে এসেছিলাম মা কল্যাণেশরী কাছে প্রার্থনা করলাম পুজো দিলাম। আজ পয়লা বৈশাখ নতুন বছর শুরু হচ্ছে তাই কল্যানেশ্বরী মন্দিরে এসেছিলাম পুজো দিতে সকলের মঙ্গল কামনায়। সারা বছর শান্তিপূর্ণ এবং ভালো আর সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আসানসোলের জন্য ভালো হোক সেই কামনা করেছি মায়ের কাছে।