রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:
একসময় আট থেকে আশি সবার কাছে প্রিয় ছিল জামুরিয়ার শ্রীপুরের গুঞ্জন পার্ক। এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় পর্যটকরাও সুযোগ পেলে নরম সবুজ ঘাসের উপর কিছুক্ষণের জন্য সময় কাটিয়ে যেতেন। কিন্তু বিভিন্ন কারণে সেটি তার চেনা গৌরব হারিয়ে ফেলে। অবশেষে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে পার্কটি সংস্কার করে তার পুরনো সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ প্রশাসন।



আবার সেটি সমস্ত বয়সী নাগরিকদের জন্য সবুজ, নিরাপদ ও আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এলাকার সাধারণ মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তখন সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাম্বলম, আসানসোল দুর্গাপুরের কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ আরও অনেকেই।
পার্কটি নবরূপে চালু করার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


