নবীনদের বরণ ও প্রাক্তনীদের বিদায় সম্বর্ধনা দিলেন প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ

অঙ্কিতা চ্যাটার্জ্জী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান -:

      বয়সে ছোট হলেও বিদায়ী অনুষ্ঠানে ওদেরও চোখ থেকে গড়িয়ে পড়ছিল জল। আবেগে ওরা যখন পরস্পরকে জড়িয়ে ধরছিল তখনকার সেই  আবেগঘন পরিবেশে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে    বিচলিত লাগছিল অন্যান্য শ্রেণির ক্ষুদেদের। যতই হোক চার বছরের স্মৃতি। ছেড়ে যেতে তো মন চাইবেনা। এই অভিনব দৃশ্য দেখা গেল চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে। সৌজন্যে পশ্চিম বর্ধমানের কাঁকসা ২-নং চক্রের আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। 

         শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। নিয়মমেনে একদল ভর্তি হবে এবং অপরদল এই বিদ্যালয় ছেড়ে উচ্চ শিক্ষার জন্য অন্যত্র যাবে। বিদ্যালয় কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের বরণ করা এবং পুরাতনদের বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মিউজিক্যাল বল প্রতিযোগিতার আয়োজন করা হয়। একদিকে ছিল ছেড়ে যাওয়ার বিষণ্নতা এবং অন্যদিকে ছিল বাঁধন ছাড়া আনন্দ – সবমিলিয়ে বিদ্যালয় চত্বরে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। 

         এদিনের অন্যতম আকর্ষণীয় অংশ ছিল পিকনিক। বর্তমান মাসে নিজেদের জন্মদিন উপলক্ষ্যে এই পিকনিকের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষ্মী কিস্কু, মনিদীপা রায় ও অন্তরা সিংহরায়। 

       অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জি, সভাপতি পূজা রুইদাস, বিশিষ্ট সমাজসেবী চন্দ্রা পাঁজা সহ এলাকার বিশিষ্ট জন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *