নর্থ পয়েন্ট স্কুলে পালিত হলো রজত জয়ন্তী বর্ষ

 অঙ্কিতা চ্যাটার্জ্জী:আসানসোল:-

সম্প্রতি একঝাঁক গুণী ব্যক্তিদের উপস্থিতিতে আসানসোলের নর্থ পয়েন্ট স্কুলের উদ্যোগে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী পালনের  পাশাপাশি স্কুলের রজত জয়ন্তী বর্ষ পালিত হয়।প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শচীন রায়। তাকে সহযোগিতা করেন ডিরেক্টর মিতা রায়, গৌরব রায়, শিল্পা সরকার রায়,অধ্যক্ষ রাজীব সাউ এবং স্কুলের সমস্ত কর্মচারী, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূমের বোলপুরের বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.বিবেক কুমার মাইতি। নর্থ পয়েন্ট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা স্মৃতিকণা মিত্র সহ অন্যান্যরা। স্কুলের পক্ষ থেকে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তি ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। এই সময় গণেশ বন্দনার পাশাপাশি বিদ্যালয়ের শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শচীন বাবু বলেন, তিনদিন ধরে স্কুলের রজত জয়ন্তী বর্ষ পালন করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিষয়ের মেলাও থাকছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *