নর্থ বেঙ্গল ফ্লাইং প্রিজম ক্লাবের উদ্যোগে পায়রা বাজদের নিয়ে আলোচনা সভা

তন্ময় মাহারা: মালদা:- নর্থ বেঙ্গল ফ্লাইং প্রিজম ক্লাবের  উদ্যোগে পায়রা বাজদের নিয়ে আলোচনা সভার আয়োজন। বুধবার রাতে মালদা শহরের নেতাজি সুভাষ রোড এলাকায় পায়রা বাজদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল ফ্লাইং প্রিজম ক্লাবের সভাপতি উল্লাস মন্ডল, মালদা শাখার সভাপতি বিজয় দাস, সম্পাদক নিবাস দাস, পবন দাস সহ অন্যান্য পায়রা বাজরা। আগামী কয়েক মাসের মধ্যে সারা বাংলা জুড়ে পায়রা উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, সেই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর পাশাপাশি বুধবার রাতে কেক কেটে নর্থ বেঙ্গল ফ্লাইং প্রিজম ক্লাবের সভাপতি উল্লাস মন্ডল এর জন্মদিন পালন করেন পায়রা বাজরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন ফ্লাইং প্রিজম ক্লাব এক ছাতার তলায় হয়ে বিশাল আকারে প্রতিযোগিতার আয়োজন করবে। তারই প্রস্তুতি হিসেবে এদিন আলোচনা সভায় অংশ নেন পায়রা বাজরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *