নাকা তল্লাশিতে ঝাড়খণ্ড লটারির টিকিট বাজেয়াপ্ত করলো দক্ষিণ থানার পুলিশ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

শিল্পাঞ্চলে অবৈধ ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে পুলিশ। রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালি পাহাড়ি মোড়ে নাকা তল্লাশির সময় পুলিশ বিপুল পরিমাণ অবৈধ ঝাড়খণ্ড লটারির টিকিট বাজেয়াপ্ত করেছে। জানা যায় যে একটি অটোতে অবৈধ লটারি বা ঝাড়খণ্ড লটারি ছিল নাকা অভিযানের সময়,পুলিশ এই অটোটিকে থামায় এবং তল্লাশির সময় পাওয়া যায় বিপুল পরিমানে অবৈধ ঝাড়খণ্ড লটারি।জানা যায় এই লটারি আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছিলো।পুলিশ অবিলম্বে সমস্ত অবৈধ ঝাড়খণ্ড লটারির টিকিট বাজেয়াপ্ত করেছে এবং অটো চালককে জিজ্ঞাসাবাদ শুরু করছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *