নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অধরা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে নিয়ামতপুর ফাঁড়িতে স্মারকলিপি

কৌশিক মুখার্জী: কুলটি:-

গত ১০ ফেব্রুয়ারি কুলটির শীতলপুর এলাকায় এক নাবালিকার গণধর্ষণের ঘটনা ঘটে।এরপর দোষীদের গ্রেফতারের দাবিতে নিয়ামতপুর ফাঁড়িতে উপস্থিত হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পরিবারের সদস্যরা।এর প্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্ত মাত্র একজনকে গ্রেফতার করলেও বাকি চার অভিযুক্ত পলাতক রয়েছে।এরই ঘটনার ১১ দিন পর কুলটির সব ধর্মের মানুষ বুধবার নিয়ামতপুর ফাঁড়িতে উপস্থিত হয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকের হাতে এক স্মারকলিপি তুলে দেয়। স্থানীয়দের সাথে আলোচনায় ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বলেন তদন্ত চলছে।আগামী তিনদিনের মধ‍্যে তারা যথাযথ ব‍্যবস্থা গ্রহণের মাধ‍্যমে ঘটনার নিরসন করবেন।যদিও স্থানীয় সব ধর্মের মানুষ দাবি করেন, তারা তিনদিনের বদলে পাঁচদিন সময় ধার্য করছেন।যার মধ‍্যে বাকি অভিযুক্ত চারজনকে গ্রেফতার করতে হবে।কারণ ওই গণ ধর্ষণের ঘটনায় মোট ছয় জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে যানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *