নাম ঘোষণার আগেই সালানপুরে বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখিন শুরু

সংবাদদাতা: সালানপুর:-

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়নি। কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে প্রচারের হাওয়া।পশ্চিম বর্ধমান জেলার বরাবনি বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা বিধান উপাধ্যায়ের নাম নিয়ে ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে।সালানপুর ব্লকের একাধিক জায়গায় দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার “২০২৬-এ আবারও বিধান উপাধ্যায়”।দেওয়ালে লিখা ঘরের ছেলে ও কাজের ছেলে বিধান উপাধ্যায় কে জোড়া ফুল চিহ্নে ভোট দিন।আরো কোথাও লিখা আসন্ন ২০২৬ বিধান সভা নির্বাচনে বারাবনি বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।

তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীদের দাবি — বিধান উপাধ্যায় বরাবনির সাধারণ মানুষের আবেগের প্রতীক। তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন,তার হাত ধরে প্রচুর উন্নয়ন হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকার সমস্যা নিয়ে তিনি কাজ করেছেন। তাই সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি ব্যাপক সমর্থন রয়েছে এবং এলাকাবাসী চান আগামী নির্বাচনেও তিনিই প্রার্থী হোন।তাই কারো অনুমতি ছাড়াই আগে থেকেই দেওয়াল লিখিন শুরু করেছেন তারা।তবে এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং জানান এটা দলের তরফে কোনো নির্দেশ দেওয়া হয়নি।বিধান উপাধ্যায় কর্মীদের কাছে হচ্ছে এটা আবেগ ভরসা তাই তারা দেওয়াল লিখিন শুরু করেছে।বিধান উপাধ্যায় মানুষের কাছে বিধায়ক নন তিনি হচ্ছেন ঘরের ছেলে।তাই কর্মীদের আবেগ ভরসাকে তো আর বারণ করা যায়না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *