নাম ঘোষণার পর নিজের কেন্দ্রে পা রাখলেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া

নিজস্ব সংবাদদাতা: অন্ডাল:-

অন্যান্য দলগুলো যখন নিজ নিজ দলীয় প্রার্থীকে নিয়ে প্রচারে ব্যস্ত তখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় ধীরে ধীরে হতাশা গ্রাস করতে শুরু করছিলো বিজেপি কর্মীদের। অবশেষে দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসানসোলের দলীয় প্রার্থী হিসাবে এসএস আলুওয়ালিয়ার নাম ঘোষণা করে। একইসঙ্গে অবসান ঘটে সমস্ত জল্পনার। নাম ঘোষণার পর বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নামেন।সেখানে দলের নেতা ও কর্মীরা তাকে অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, কুলটির বিধায়ক ডঃ অজয় পোদ্দার ও জেলা সম্পাদক অভিজিৎ রায়।

বিমানবন্দরে নেমে এসএস আলুওয়ালিয়া সাংবাদিকদের  বলেন দল আসানসোল থেকে একজন ভূমিপুত্রকে প্রার্থী করতে চেয়েছিল। তিনি নেতৃত্বের কাছে তার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দল তাকে যোগ্য মনে করায় এর জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। তিনি আরও বলেন আসানসোল শিল্পাঞ্চলে বড় হয়েছি। এখানেই আমার শৈশব কেটেছে। এখানকার মাটির সঙ্গে আমার পুরনো সম্পর্ক রয়েছে। গোটা আসানসোল নিজের বাড়ির মত।এমপি বা এমন হতে হবে যেন জনসাধারণ তার সাথে সহজে দেখা করতে পারে। আপনার সামনে তারা যাতে নিজেদের সমস্যা তুলে ধরতে পারেন। তিনি মানুষের সমস্যাগুলোকে সঠিক প্লাটফর্মে পৌঁছে দিতে পারবেন।তিনি বলেন দু-একদিনের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে সাসংদ হিসেবে কি কাজ করেছি তার খতিয়ান প্রকাশ করব। উল্লেখ্য রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোলের পদ্মফুল প্রার্থীর সম্পর্কে আত্মীয় হন। সেই প্রসঙ্গে আহলুওলিয়া বলেন ব্যক্তিগত সম্পর্ক আর রাজনীতি দুটো আলাদা বিষয়।

উল্লেখ্য,তিনিই হলেন প্রথম প্রার্থী যিনি পরপর তিনবার ভিন্ন আসন থেকে  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *